মাঝ আকাশে ইন্ডিগোর ইঞ্জিন বিকল, দিল্লিতে জরুরি অবতরণ

Spread the love

রোজদিন ডেস্ক :
ফের সমস্যা ইন্ডিগো বিমানে! আজ বিশাখাপত্তনম থেকে দিল্লিগামী বিমানের একটি ইঞ্জিন মাঝ আকাশে বিকল হয়ে আতঙ্ক দেখা দেয়। এই প্রেক্ষিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। ১৬০ জন যাত্রীই নিরাপদে অবতরণ করেন।
বিমানবন্দর জুড়ে তুমুল সতর্কতা জারি করা হয়। বিমানের একটি ইঞ্জিন বিকল হওয়ায় চালক অগ্রাধিকারের ভিত্তিতে অবতরণের আর্জি জানান। সেই মত বিমানবন্দরে সব রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
কি ভাবে ইঞ্জিন বিকল হোল, তা তদন্ত করা হচ্ছে। যাত্রীরা সহ বিমানের সবাই নিরাপদে অবতরণ করায় সংশ্লিষ্ট মহলে স্বস্তি আবহ সৃষ্টি হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*