- তৃণমূলের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ৩৫ পাতার ‘চার্জশিট’ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চার্জশিটে দুর্নীতি, নারী সুরক্ষা, শিল্প থেকে স্বাস্থ্য, ১৫ বছরে তৃণমূলে পারফরমেন্স তুলে ধরেন তিনি।
- অমিত শাহ বলেন, আমাদের চার্জশিট নিয়ে তৃণমূল যতই বলুক, এটা বিজেপির চার্জশিট। আসলে এটা তৃণমূল সরকারের বিরুদ্ধে বাংলার জনগণের দেওয়া চার্জশিট। যেটার রূপ দিচ্ছে বিজেপি।
- অনুপ্রবেশকারী প্রসঙ্গে শাহ বলেন, ‘‘এত অনুপ্রবেশকারী ঢুকছে, মমতাজির সরকার কি ঘুমোচ্ছে? প্রশ্ন তুলবেন, বিএসএফ কী করছে? বিএসএফ তখনই কিছু করতে পারবে, যখন আপনি সীমান্তে বেড়া লাগাতে দেবেন। বিজেপি ক্ষমতায় আসার ১৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি এ রাজ্যের বিজেপি সরকার কেন্দ্রকে দেবে।’’
- কংগ্রেসের প্রবীণ নেত্রী ও রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতাল কর্তৃপক্ষ। সনিয়াকে দু-এক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে।
- রঘুনাথগঞ্জের অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি কেন জগন্নাথ ধাম করেছি। রোজ প্রশ্ন করা হয়। খুব পাপ করেছি। জিজ্ঞেস করুন কারও বাড়ি ভাঙচুরের অধিকার কে দিল রঘুনাথগঞ্জে? লুটপাট করেছো। একটাকেও ছাড়ব না, মানুষ বিচার করবে।
- মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রানিগঞ্জ ধসপ্রবণ এলাকা। ওখান থেকে সরে আসুন। সরে এলে ২টি করে ঘর দেবে রাজ্য সরকার।
- সোমবার প্রথম তালিকায় প্রায় ১০ লক্ষ ভোটার, যারা বিবেচনাধীন ছিলেন, তাদের তালিকা প্রকাশ করেছিল কমিশন। গতকালের তালিকা মিলিয়ে মোট প্রায় ২২ বিবেচনাধীন ভোটারদের নাম প্রকাশ হল। এখনও ২৩ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি বাকি।
- তৃণমূলের অভিযোগের পরে মালদহের চার কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক পরির্বতন করে দিল নির্বাচন কমিশন। নতুন পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহার ক্যাডারের আইপিএস অফিসার হৃদয় কান্তকে নিয়োগ করেছে কমিশন।
- সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের হাত ধরে চার কংগ্রেস নেতা যোগ দিলেন করলো তৃণমূলে।
- এসআইআর-এ ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে ভোটাধিকার রক্ষা কমিটির কর্মসূচিতে উত্তেজনা।
- কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারি কোয়ার্টারে ছাদের চাঙর ভেঙে শিশু মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া।
- দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে ইমারজেন্সি ল্যান্ডিং ইন্ডিগো বিমানের। ইঞ্জিনে ক্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণ।
- শুক্রবার রাত থেকে সান্দাকফুতে লাগাতার তুষারপাত চলছে। উত্তর সিকিমেও চলছে ব্যাপক তুষারপাত।
- সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে শুক্রবার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ওই হামলায় অন্তত আমেরিকার ১২ জন সেনা আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সামরিক বিমানও।
- ইজ়রায়েলি বাহিনী শনিবার সকাল থেকেই তেহরানে হামলা শুরু হয়েছে।

Be the first to comment