রোজদিন ডেস্ক :
উত্তর প্রদেশের বরাবাঁকির লালাপুরে বিয়ে বাড়ির ভোজ খেয়ে শিশু, বয়স্ক সহ ৩০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সন্ধ্যায় মহম্মদ নাজিমের বিয়েতে ভোজ খাওয়ার কিছুক্ষণ পর বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন রকমের আমিষের পদ খাওয়ার পর অনেকের পেটে ব্যথা, বমি শুরু হয়। স্থানীয় সূত্রে খবর পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠিয়ে অসুস্থ দের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ছয় জনকে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। কোন খাবারে বিষক্রিয়ার ফলে এই সমস্যা বলে প্রাথমিকভাবে চিকিৎসক দের অনুমান। এই ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কিভাবে এতজন অসুস্থ হলেন, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment