রোজদিন ডেস্ক : টলিপাড়ায় চরম দুঃসংবাদ। দিঘার কাছে তালসারির সমুদ্রে জলে ডুবে মৃত্যু হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহুল-এর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ চলচ্চিত্র জগত। তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, শুটিং করতে গিয়ে এই ঘটনা ঘটে। এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সিনেদুনিয়া। খবরের সত্যতা স্বীকার করেছেন পরিচালক সৌরভ পালোধি। শোনা যাচ্ছে, তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। সমুদ্রে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।

Be the first to comment