জিতবে বাংলা মা, ভোটে তৃণমূলের প্রচার-সঙ্গীত

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলা মাকে জেতানোর সংকল্প নিয়ে প্রকাশিত হল নতুন গান। তৃণমূলের প্রচার সঙ্গীত। আজ থেকে বাংলার সর্বত্র বাজবে সেই রণসঙ্গীত— ‘যে লড়ছে সবার ডাকে, সে-ই জেতাবে বাংলা মাকে’। কারণ বাংলার ডাকে মাথা উঁচু করে লড়তে জানেন একজনই। তিনিই জেতাবেন। জিতবেন বাংলা মা। এই গানে ধ্বনিত হল এক জোরালো আহ্বান, রয়েছে বার্তা। নেওয়া হল নতুন সংকল্প। আহ্বান, সেই সংকল্প ও বার্তা নিয়ে ময়দানে নামুন এবং সার্থক করে তুলুন প্রতিটি পদক্ষেপকে।
রবিবার তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে প্রকাশ করা হয় রণসঙ্গীত। তৃণমূল কংগ্রেসের এই নতুন ভোটের গানেই এখন দলের নেতা-কর্মীদের উদ্যম ও উদ্দীপনা। সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ এবং দলের লড়াইকে তুলে ধরে তৈরি করা হয় প্রচারসঙ্গীত। এর আগেও ভোটের গান এবং বিশেষ ক্যাম্পেইন সঙ্গীত প্রকাশ পেয়েছে ইউটিউব মিউজিকে। প্রকাশিত হয়েছে ‘তৃণমূলে নবজোয়ার’, ‘উন্নয়ন’ ও ‘বাংলা নিজের মেয়েকেই চায়’-এর মতো গান। এবার প্রকাশিত হল— ‘যে লড়ছে সবার আগে, সে-ই জেতাবে বাংলা মাকে’। এই গানও এবার নির্বাচনে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাবে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় বেড়েই চলেছে ভিউ। বন্যা বইছে শেয়ার-কমেন্টের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*