চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, প্রায় ১৮ লক্ষ নামের আশঙ্কা

Spread the love

রোজদিন ডেস্ক : রবিবার রাতের দিকে এসআইআরের চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল কমিশন। তবে নতুন তালিকা প্রকাশের পরেও মোট কত নাম অন্তর্ভুক্ত হল এবং কত নাম বাদ পড়ল সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ছবি সামনে আসেনি। কমিশন সূত্রের খবর, এই তালিকায় প্রায় ২ লক্ষ ভোটারের নাম প্রকাশিত হয়েছে। ফলে ইতিমধ্যেই প্রকাশিত চারটি সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট প্রায় ৩৫ লক্ষ নাম সামনে এসেছে।

অন্যদিকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৪০ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তবে সব ক্ষেত্রে ই-সাইন সম্পূর্ণ না হওয়ায় সেই সমস্ত নাম এখনও তালিকায় প্রকাশ করা যায়নি। প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট নিষ্পত্তি হওয়া নামের মধ্যে প্রায় ৪৫ শতাংশ বাদ পড়েছে বলে ইঙ্গিত মিলছে। সেই হিসেবে এখনও পর্যন্ত প্রায় ১৮ লক্ষের কাছাকাছি নাম তালিকা থেকে বাদ গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*