রোজদিন ডেস্ক : রাজ্যে ফের এসআইআরের কাজের চাপে মৃত্যু। এবার মৃত্যু খাস কলকাতায়। কাজের চাপ নিতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক মহিলা এইআরও। নাম মালবিকা ভট্টাচার্য (৪৮)। এসআইআর প্রক্রিয়ায় কর্মরত এইআরও, দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা ছিলেন। ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বিডিও অফিসে সমিতি এডুকেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, এতদিন ধরে এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে কমিশনের একের পর এক নির্দেশ ও চাপ সহ্য করতে পারছিলেন না তিনি। প্রবল মানসিক চাপের মধ্যে ছিলেন ওই প্রৌঢ়া। মারাত্মক কাজের চাপ ছাড়াও পারিপার্শ্বিক চাপে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। স্বামী অমলেশ ভট্টাচার্যের কাছে সে কথা বারবার বলেছিলেন। শেষ পর্যন্ত মঙ্গলবার বিষ খেয়ে আত্মহননের চেষ্টা করেন মালবিকা। তাঁকে দ্রুত রুবি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে এসআইআরের কাজ নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল।

Be the first to comment