ফের গুলি চলল হাওড়ায়

Spread the love

রোজদিন ডেস্ক : ভোট রাজনীতিতে পশ্চিমবাংলা সরগরম আর এরই মধ্যে হাওড়া গোলাবাড়ি থানা এলাকায় ফের চলল গুলি। পুরোনো কোন শত্রুতার জেরেই এই হামলা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।দুই দুষ্কৃতি আকাশ যাদব এবং ভিকি দোলুই-এর সঙ্গে মত্ত অবস্থায় বচসা শুরু হয় রাহুল নামে একজনের, এরপর বাদানুবাদ বাড়তে থাকে এবং রাহুলের ওপর গুলি চালানো হয় বলে শোনা যায়।যদিও গুলিতে কেউ জখম হয়নি কিন্তু পুলিশ আকাশ এবং ভিকিকে আটক করেছেন। কি কারণে গুলি চালানো হলো আর এর পেছনে কোন রাজনৈতিক যোগ আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*