ইরাকে মার্কিন মহিলা সাংবাদিক অপহৃত, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : ইরাকে মার্কিন মহিলা সাংবাদিক শেলি কিটলসন অপহৃত হওয়ার অভিযোগ নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে গতকাল তাঁকে অপহরণ করা হয় বলে জানা যায়। তাঁর খোঁজে পুলিশ ব্যাপক তল্লাশি চালাচ্ছে। সন্দেহভাজন একজন কে গ্রেফতার করা হয়েছে। শেলি আমেরিকার ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি রোমে থাকেন।মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিয়মিত খবর লেখেন তিনি।
সূত্রে র খবর, সাধারণ পোশাকে থাকা চারজন তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে বাগদাদের পূর্ব দিকে গেছে। উদ্বিগ্ন মার্কিন প্রশাসন ও তাঁকে উদ্ধারের বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*