রাশিয়ায় সেনাবাহিনীর মালবাহী বিমান ভেঙে ২৯ জন নিহত

Spread the love

রোজদিন ডেস্ক : রাশিয়ায় সেনাবাহিনীর এক মালবাহী বিমান ভেঙে ২৯ জন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। যান্ত্রিক ত্রুটির ফলে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
গতকাল সন্ধ্যায় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্রিমিয়ার খাড়া পাহাড়ে ধাক্কা খেয়ে তা ভেঙে পড়ে বলে জানা যায়। কিভাবে এই দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখতে তদন্তকারীরা ওই এলাকায় যাচ্ছেন। ঠিক কোন জায়গায় বিমানের ধ্বংসাবশেষ মিলতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।
মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে রাশিয়ায় শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*