আরো ১২

Spread the love
  1. তুঙ্গে তৃণমূলের প্রচার, বুধবার নানুর, বড়না ও নবগ্রাম তিনটি জনসভা তৃণমূলনেত্রীর।
  2. আজ উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীতলকুচি, রাজগন্জ, ফালাকাটায় তিনটি জনসভা করবেন তিনি।
  3. ফের শুট আউট হাওড়ায়। গোলাবাড়ি থানা এলাকায় বচসা থেকে গুলি। আটক ২।
  4. দাম বাড়ল বাণিজ্যিক এলপিজির। সিলিন্ডার পিছু এবার গুণতে হবে ২১৮ টাকা করে।
  5. এসআইআরের চাপ, বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক মহিলা এইআরও। নাম মালবিকা ভট্টাচার্য (৪৮)।
  6. ইরাকে অপহৃত এক মার্কিন মহিলা সাংবাদিক, বিশ্বজুড়ে ছড়াল উদ্বেগ।
  7. দুর্ঘটনার কবলে রাশিয়ান সেনাবাহিনীর বিমান। ২৯ জনের মৃত্যুর আশঙ্কা, জারি উদ্ধারকাজ।
  8. মন্দিরে মূর্তি ভাঙার অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে আসানসোলে উত্তেজনা।
  9. ভোটকর্মীদের নিগ্রহ কাণ্ডে কড়া পদক্ষেপ কমিশনের। সাসপেন্ড করা হল হাঁসখালির বিডিওকে।
  10. এবার সরকারি সহায়তা প্রাপ্ত সংস্থার কর্মীদের বকেয়া পরিশোধ নিয়ে তৎপর অর্থ দফতর। গ্রান্ট-ইন-এইড প্রতিষ্ঠানগুলির কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ ও ডিআর মেটানো নিয়ে আজ নবান্নে বৈঠক।
  11. ভোটের আগেই ফের সক্রিয় ইডি। বুধবার বালিগঞ্জের কুখ্যাত সোনা পাপ্পুর বাড়িতে ইডির অভিযান। বেআইনি নির্মাণ ও তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
  12. আজও বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা, তবে আগামীকাল থেকে ঘুরবে হাওয়া, বাড়বে গরম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*