রাহুল ব্যানার্জির মৃত্যু : মহিলা কমিশনের প্রধান পদ থেকে সরতে চান লীনা গাঙ্গুলি!

Spread the love

রোজদিন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা, লেখক রাহুল ব্যানার্জির তালসারিতে জলে ডুবে মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে মুখর হয়েছেন তাঁর বহু সহকর্মী, অনুগামীরা। সমাজ মাধ্যম ছেয়ে গেছে এই সব দাবিতে।
এরই মাঝে মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ ছাড়তে চেয়ে ইচ্ছা প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক লীনা গাঙ্গুলি। তাঁর প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টেস এর ধারাবাহিক “ভোলে বাবা পার করেগা”-র শ্যুটিং-এ গিয়েই মর্মান্তিকভাবে অকালে প্রাণ হারান তরুণ প্রতিভাবান অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি।
সূত্রের খবর, এই তদন্ত যাতে নিরপেক্ষ ভাবে হয়, এর জন্য লীনা গাঙ্গুলি রাজ্য মহিলা কমিশনের প্রধান পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*