- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে চিঠি দিয়ে জানিয়েছেন, ৪৭ লক্ষ অভিযোগের নিষ্পত্তি হয়েছে। প্রতিদিন গড়ে ১ লাখ ৭৫ হাজার থেকে ২ লাখ লোকের নিষ্পত্তি হচ্ছে৷ ৭ এপ্রিলের মধ্যে সবার যাচাইয়ের কাজ শেষ হয়ে যাবে বলেও জানানো হয়েছে।
- কোন ব্যক্তি এই নির্বাচনে ভোট দিতে না পারলে তার অর্থ এই নয় যে তার ভোটাধিকার চিরকালের জন্য চলে গেল।
- আজ থেকে দেশজুড়ে শুরু হল জনগণনা। দুই ধাপে জনগণনা হবে। এর পাশাপাশি শুরু হচ্ছে বাসস্থানের গণনাও।
- তবে জনগণনা শুরু হচ্ছে না পশ্চিমবঙ্গে। জানা গিয়েছে, জনগণনা নিয়ে রাজ্য এখনও বিজ্ঞপ্তি জারি করেনি।
- কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে বিক্ষোভ কংগ্রেস নেতা-কর্মীদের। প্রার্থী নিয়ে ক্ষোভ, প্রদেশ কংগ্রেস ভবনে রক্তারক্তি কাণ্ড
- বুধবার কালিয়াচক বিডিও অফিসের সামনে ধরনায় বসলেন সুজাপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবিনা ইয়াসমিন।
- ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিশাই মোড়ে রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামবাসী।
- জোটে জট। মধ্যমগ্রামে প্রার্থী দিল ফরওয়ার্ড ব্লক-আইএসএফ।
- মনোনয়নপত্র জমা দিলেন ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়।
- ভোটের বাংলায় গুজরাটিদের নিয়ে দলের সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। গুজরাটি সম্প্রদায়কে নিয়ে মহুয়ার বিতর্কিত মন্তব্যের জেরে ভবানীপুরে গুজরাটি সম্প্রদায়ের মানুষ রীতিমতো ক্ষিপ্ত।
- রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন লীনা গঙ্গোপাধ্যায়।
- বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের ধল্টিগুড়ি এলাকায় জমি মাপাকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা গড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন তিনজন।
- প্রিমিয়াম পেট্রলের দাম ১১ টাকা বাড়াল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।
- পশ্চিম এশিয়ার যুদ্ধের জন্য বাড়ছে অটো ভাড়া। লিটারে ১২ টাকা ২৫ পয়সা দাম বাড়ল অটো এলপিজি-র।
- গান্ডেরবাল জেলার আরহামা এলাকায় গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি।

Be the first to comment