রোজদিন : আর এক দফা দাম বাড়ল অটোর গ্যাস বা সিএনজি-র। এবার একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের। এই নিয়ে গত এক মাসে ধাপে ধাপে ২৫ টাকা বাড়ল দাম। এই খবরে নিত্যযাত্রীমহলে আশঙ্কা, এবার বাড়তে পারে অটোর ভাড়াও। এর আগে মঙ্গলবার রাতে গোটা দেশে এক ধাক্কায় ২১৮ টাকা বেড়েছে বাণিজ্যিক ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। এর আগে মার্চ মাসের প্রথম দিনই একপ্রস্থ বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তার আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেও বেড়েছিল দাম। এভাবে পাল্লা দিয়ে গ্যাসের দাম বৃদ্ধির জেরে বিপাকে পড়েছে আম জনতা। ৩১ মার্চ পর্যন্ত লিটার প্রতি অটোর গ্যাসের দাম ছিল ৭০ টাকা। বুধবার সকাল থেকে দাম বেড়ে হয় ৮০ টাকা ৯৬ পয়সা। অটোচালকরা বলছেন, এবার ভাড়া বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই। গত ফেব্রুয়ারি মাসে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ভারতেও। অটোর গ্যাস, রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানির দাম বেড়েই চলেছে। সেই সঙ্গে টান পড়েছে জোগানেও।

Be the first to comment