৯ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এক্সিট, ওপিনিয়ন পোল নিষিদ্ধ, নির্দেশ কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক্সিট, ওপিনিয়ন পোল প্রকাশে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ এপ্রিল সকাল ৭টা থেকে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত এক্সিট, ওপিনিয়ন পোল পরিচালনা, প্রকাশ ও প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে, জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১২৬এ ধারার অধীনে এই নির্দেশ জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে কোনও প্রিন্ট বা ইলেকট্রনিক মাধ্যম, কিংবা অন্য কোনও উপায়ে এক্সিট পোল সংক্রান্ত তথ্য প্রকাশ বা প্রচার করা যাবে না। কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, একাধিক রাজ্যে চলতে থাকা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটগ্রহণ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত ভোটারদের উপর কোনও প্রভাব না পড়ে, তা নিশ্চিত করাই এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য। কমিশন সূত্রে জানানো হয়েছে, নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*