রোজদিন ডেস্ক : চন্ডীগড়ে আজ বিকেলে আচমকা তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বিজেপির কার্যালয় সংশ্লিষ্ট এলাকা। ওই কার্যালয়ের সামনেই বিস্ফোরণ হয়। এতে কোন হতাহতের খবর মেলেনি। তবে বেশ কিছু যানবাহনের ক্ষতি হয়েছে বলে প্রকাশ।খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী প্রমুখ দ্রুত ওই এলাকায় যান। কিভাবে এই বিস্ফোরণ হোল তা নিয়ে তদন্ত হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ-সহ সব কিছু পুলিশ খতিয়ে দেখছে।
চন্ডীগড়ের ৩৭ নম্বর সেক্টরে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Be the first to comment