একটি পরিবারই অসমকে লুঠ করছে, হিমন্ত বিশ্ব শর্মাকে নিশানা করে তোপ প্রিয়াঙ্কা গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : একটি পরিবারই অসমে সব কিছু লুঠ করছে বলে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী আজ অভিযোগ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিশানা করে তিনি বলেন, একজন ব্যক্তি এত দুর্নীতিগ্রস্ত যে তাঁর পরিবারই সব লুঠ করছে, দুর্নীতি বাড়ছে, মাফিয়া, সিন্ডিকেটদের প্রোমোট করছে।


অসমে নির্বাচনী প্রচারে বিজেপি কে তীব্র আক্রমণ করে তিনি বলেন, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বেতন বাড়ছে না, সাধারণ মানুষ কাজ পাচ্ছেন না, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা কিছুই পাচ্ছেন না।


আগামী ৯ এপ্রিল অসম বিধানসভার নির্বাচন। অসমের চা-বাগান-সহ সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের উল্লেখ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, এখানে আছে, কিন্তু তাঁদের চোখের সামনেই সব কিছু লুঠ হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে মহিলারা মাসে ১২৫০ টাকা পান। কিন্তু তাঁদের জোর করে বিজেপির সভা সমাবেশে নিয়ে যাওয়া হয়, ভয় দেখানো হয় বলে তাঁর অভিযোগ।
রাজ্যে সৎ, পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাকে (গৌরব গগই) আনার জন্য তিনি আমজনতার কাছে আহ্বান জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*