১০টা

Spread the love
  1. নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন লিয়েন্ডার পেজ।
  2. চণ্ডীগড়ের সেক্টর ৩৭-এ পাঞ্জাব বিজেপি-র সদর দপ্তরের বাইরে একটি জোরালো বিস্ফোরণ হয়। এর জেরে আতঙ্ক ছড়ায় ওই এলাকায়।
  3. ৯ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এক্সিট, ওপিনিয়ন পোল নিষিদ্ধ, নির্দেশ কমিশনের।
  4. বুধবার কলকাতায় নির্মাণ ব্যবসায়ী  জয় কামদারের বাড়ি থেকে নগদ ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি। সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র।
  5. বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীর দাবি, জয় কামদারের সঙ্গে দেবাশিস কুমার, জাভেদ খানের মতো নেতাদের যোগ আছে।
  6. পর্ষদের তরফে জানানো হয়েছে আপাতত, স্থগিত হয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ বা সাক্ষাৎকার প্রক্রিয়া।
  7. মুর্শিদাবাদের নওদা বিধানসভার ডুবতলা ময়দানে আম জনতা পার্টির প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থনে বুধবার জনসভা করেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
  8. মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষে বাড়ি ফেরার পথে নবগ্রামে ভয়াবহ বাস–লরির সংঘর্ষে আহত হলেন প্রায় ৪৫ জন।
  9. এবার একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের। এই নিয়ে গত এক মাসে ধাপে ধাপে ২৫ টাকা বাড়ল দাম।
  10. প্রার্থী মনোনয়ন নিয়ে তুমুল বিক্ষোভে উত্তপ্ত হল কংগ্রেসের সদর দফতর বিধান ভবন। আজ দুপুরে বিক্ষুব্ধ কংগ্রেস সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে দলের প্রার্থীদের নিয়ে বিধান ভবনে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*