রোজদিন ডেস্ক :
আগামীকাল ভবানীপুর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী। আজ ফের তিনি এখানে প্রচারে যান। এলাকার পুর পরিষেবা উন্নত করার কথা বলেন।
রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে এবার ভবানীপুরকে হাই ভোল্টেজ বললেও বুঝি অত্যুক্তি হয় না।
এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হয়েছেন একদা তাঁরই স্নেহধন্য বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু প্রার্থী হওয়াই না, এই কেন্দ্রকে পাখির চোখ করেছেন তিনি। আজও এখানে প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন, সব বাড়ি পানীয় জল ইত্যাদি উন্নয়নের কথা বলেন। কথা দেন, বিকশিত ভবানীপুর গড়ে তোলা হবে। নির্বাচনে বিজেপির ইস্তাহার এখনও আনুষ্ঠানিক ভাবে প্রকাশের আগেই শুভেন্দু অধিকারী ভবানীপুর নিয়ে যেভাবে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন, এতে অনেকেই বিস্মিত। গেরুয়া শিবিরও যে এই আসনটিকে মর্যাদার লড়াই হিসাবে দেখছেন, তার স্পষ্ট ইঙ্গিত মেলে।

Be the first to comment