অসমে নির্বাচনী প্রচার, চা-বাগানে চা-পাতা তুললেন প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ অসমে নির্বাচনী প্রচারে গিয়ে চা বাগানে যান। সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেন। চা পাতা ও তোলেন। খোদ প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে খুশি বাগান কর্মীরাও। ডিব্রুগড়ের মনোহারি চা-বাগানের অভিজ্ঞতা নিজের সমাজমাধ্যমেও তুলে ধরেন প্রধানমন্ত্রী।


পরে এক জনসভায় অসমের ডবল ইঞ্জিন সরকারের আমলে হওয়া উন্নয়নের দীর্ঘ ফিরিস্তি দেন। রাজ্যের উন্নত পরিবহন ব্যবস্থার ঢালাও প্রশংসা করেন। জানান, রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলা, ভূমিক্ষয় রোধ করা হবে। অসমে নারী উন্নয়ন, নিরাপত্তা ইত্যাদির কথা বলেন।


অন্যদিকে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ও আজ অসমে নির্বাচনী প্রচারে গেছিলেন। তিনি রাজ্যে শুধু লুঠ চলছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিশানা করে আক্রমণ শানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*