ইডির তল্লাশিতে শহর থেকে উদ্ধার বিপুল নগদ ও আগ্নেয়াস্ত্র

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটের আবহে শহর জুড়ে ইডির তল্লাশি। তল্লাশিতে খাস কলকাতায় মিলল বিপুল নগদ টাকা। বুধবার এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করল ইডি। সেই সঙ্গে আরও এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। বেআইনভাবে জমি দখল, নির্মাণ ও তোলাবাজি সংক্রান্ত মামলায় বুধবার সকাল থেকে কলকাতায় তল্লাশি চালায় ইডি। ইডি হানা দেয় এক নির্মাণ সংস্থার অফিসে। একসঙ্গে ৬ জায়গায় তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানো হয় বালিগঞ্জের কুখ্যাত সোনা পাপ্পু বাড়িতেও। সোনা পাপ্পুর ঘনিষ্ঠ রাহুল দাসের বাড়িতেও যায় ইডি। তাঁর কাঁকুলিয়া রোডের বাড়িতে তল্লাশি চলে দীর্ঘক্ষণ। তল্লাশি হয় নির্মাণ ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও। সেখান থেকেই উদ্ধার হয় ১ কোটি ২০ লক্ষ নগদ টাকা। সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। সূত্রের খবর, ওই টাকার উৎস কী তা জানাতে পারেননি ওই ব্যবসায়ী। জয় কামদার সোনা পাপ্পুর ঘনিষ্ঠ বলেই পরিচিত। সোনা পাপ্পুর সঙ্গে শাসক দলের নেতাদের যোগাযোগও সামনে আসছে। বিভিন্ন সময়ে শাসক দলের মঞ্চেও দেখা গিয়েছে তাঁকে। বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত সোনা পাপ্পু। তাঁর বিরুদ্ধে প্রচুর টাকার তোলাবাজির অভিযোগও রয়েছে। এবার তাঁর বিরুদ্ধে ইডির তৎপরতা। জানা গিয়েছে, জমি দখল করার মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি, হানা দিয়েছে নির্মাণ সংস্থার অফিসে। একসঙ্গে ছয় জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*