আটক সাত বিচারপতি,অবশেষে উদ্ধার

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটার তালিকায় নাম না থাকায় নজিরবিহীন বিক্ষোভের সাক্ষী হোল মালদার কালিয়াচক। এই জেলার সুজাপুর, মোথাবাড়ি ইত্যাদি অঞ্চলেও তুমুল বিক্ষোভ হয়। চলে জাতীয় সড়ক অবরোধ। বুধবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বিক্ষোভে কালিয়াচকে সাত বিচার বিভাগীয় আধিকারিক আটকে পড়েন। তাঁদের মধ্যে তিন মহিলাও ছিলেন। গভীর রাতে পুলিশ তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও বিক্ষুব্ধ জনতা গাড়ির ওপর হামলা করে বলে অভিযোগ।
এই সব ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, টিএমসি-র উস্কানিতে এই সব হয়েছে।
অন্যদিকে টিএমসি নেতা কুণাল ঘোষ নির্বাচন কমিশনের ওপর দায় চাপিয়েছেন। তাঁর দাবি, টিএমসি এই সব সমর্থন করে না। যেভাবে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, এর প্রতিবাদেই বিক্ষোভ হচ্ছে।
অন্যদিকে সিইও অফিসের সামনে প্রবল বিক্ষোভ, জেলায় জেলায় নাম বাদ যাওয়া মানুষ দের বিক্ষোভে জেরবার প্রশাসন। এই সব নিয়ে ক্ষুব্ধ, উদ্বিগ্ন নির্বাচন কমিশনও। এই সব নিয়ে তারা রিপোর্ট চেয়েছে বলে জানা যায়।
রাজ্যে প্রথম দফার নির্বাচনের আর এক মাসও বাকি নেই, এই সময় এমন ঘটনায় উদ্বিগ্ন কমিশন।
বুধবার কালিয়াচকে ঘণ্টার পর ঘণ্টা কিভাবে বিচার বিভাগীয় আধিকারিকদের আটকে রাখা হল, তা নিয়ে বিভিন্ন মহলে গুরুতর প্রশ্ন উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*