সিউড়ি রণক্ষেত্র, আহত আইসি

Spread the love

রোজদিন ডেস্ক : সিউড়ির কাঁখুড়িয়া গ্রামে এক নির্মাণ কাজ চলা নিয়ে বুধবার ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এক গোরস্থানের পাঁচিল ও নির্মাণ কাজ চলার সময় কবরস্থ দেহের অংশ বেরিয়ে পড়া নিয়ে গোলমাল দেখা দেয়। পুলিশের সঙ্গে উত্তেজিত বাসিন্দাদের খন্ডযুদ্ধ বাধে। সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের ছোঁড়া ইঁটের আঘাতে আহত হন। রক্তাক্ত আইসি-কে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তড়িঘড়ি কেন ঠিকাদারকে দিয়ে এই গোরস্থানের কাজ করানো হয়, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ইঁটের আঘাতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন বলে প্রকাশ। পরে অতিরিক্ত এসপি-র নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা এখনও থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*