দশে দশ

Spread the love
  1. আজ ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু অধিকারী। হাজরা থেকে রোড শো করে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  2. মালদহের কালিয়াচকে সাত বিচারককে আটকে রাখার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পরে মধ্যরাতে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও পুলিশের কনভয়ে হামলার চেষ্টা করা হয়েছে বলে জানা গিয়েছে।
  3. রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরোভ বৃহস্পতিবার সকালে দুই দিনের সফরে ভারতে পৌঁছেছেন। এই সফরে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
  4. সিউড়িতে রাস্তা তৈরি করাকে ঘিরে  গ্রামবাসীদের হামলায় গুরুতর জখম হন আইসিও। জখম হন একাধিক পুলিশ কর্মী। এই ঘটনায় পুলিশ এই ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে।
  5. আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের আশা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। লু না বইলেও রোদের তেজ এবং ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে।
  6. বুধবার রাতে তাজপুরের বিশ্ববাংলার কাছে দুটি দেহ ভাসতে দেখে মন্দারমণি কোস্টাল থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ দু’টি দেহ উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
  7. বৃহস্পতিবার ভোর রাতে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল। কম্পনের মাত্রা ছিল ৭.৪।
  8. আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম।
  9. মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার পরেই বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ক্রুড অয়েলের দাম এ দিন প্রায় ৫ শতাংশ বেড়েছে।
  10. ট্রাম্প-এর ঘোষণা, তাঁরা আরও বড় জয় পেতে চলেছেন। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠানোর হুমকিও দিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*