- ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমার সময় সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শমীক ভট্টাচার্য।
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে তো পরিবর্তন হবেই। মোদীজির নেতৃত্বে এখানে বিজেপির সরকার তৈরি করতে হবে। হাতজোড় করে অনুরোধ করছি, পুরো বাংলার মুক্তির জন্য ভবানীপুর থেকে আমাদের প্রার্থী শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয়ী করুন।
- অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গ নির্বাচনের জন্য ১৫ দিন আমি এখানেই থাকব। আপনাদের সঙ্গে কথা হবে।
- সাগরদিঘির জনসভা থেকে জনগণের উদ্দেশে মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি চায় মালদায় নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসন জারি করতে। এটা ওদের গেমপ্ল্যান। দয়া করে প্ররোচনায় পা দেবেন না।
- তালডাংরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই আসনে তৃণমূলের জয় সময়ের অপেক্ষা। আমরা যাদের ফেলে দিই, বিজেপি তাঁদের মাথার উপরে বসায়। বাঁকুড়ার তালডাংরা আসন থেকে একজন অভিযুক্তকে প্রার্থী করেছে বিজেপি।
- কালিয়াচকে বিচারকদের ঘেরাও হয়ে থাকার ঘটনা ‘শোচনীয়’ বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জুডিশিয়াল অফিসারদের মনোবল ভেঙে দিতে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওই ঘটনা ঘটানো হয়েছে। কালিয়াচকের ঘটনায় নির্বাচন কমিশন প্রয়োজনে সিবিআই অথবা এনআইএ-কে দিয়ে তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে, সেই অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ।
- ক্ষুব্ধ প্রধান বিচারপতি সূর্যকান্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে ভর্ৎসনা করে বলেন,‘আপনাদের ব্যর্থতায় এটা ঘটেছে। বুধবার রাত একটা পর্যন্ত আমি নিজে জেগে থেকে ঘটনা মনিটর করেছি। লজ্জাজনক ঘটনা এবং নিন্দনীয়। আপনারা সবাই রাজনৈতিক মতাদর্শের উপরে ভিত্তি করে আচরণ করছেন। এমন রাজনৈতিক মেরুকরণ গোটা দেশের কোথাও দেখিনি।’
- রাজ্যে ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। তার জন্যে দ্বিতীয় দফার নির্বাচনের গেজ়েট নোটিফিকেশন প্রকাশিত হলো।
- জরুরি পর্যায়ের বৈঠক ডাকলো জাতীয় নির্বাচন কমিশন। ভিডিও কনফারেন্স করা হবে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ থাকবে।
- রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব, ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, কলকাতা পুলিশ কমিশনার, সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার এবং এসপিরা উপস্থিত থাকবেন এই বৈঠকে।
- বৃহস্পতিবার সংসদে পাশ হলো অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজ়েশন (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬। অন্ধ্রপ্রদেশের একমাত্র রাজধানী অমরাবতী, এই সিদ্ধান্ত নিয়ে সংসদে পাশ হলো বিল।
- বৃহস্পতিবার দুপুরে বিজেপি, তৃণমূল এবং সিপিএমের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান জেলাশাসকের দপ্তরে। স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
- বৃহস্পতিবার দুপুরে উত্তেজনা তৈরি হলো বোলপুর মহকুমাশাসকের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে। বিজেপির প্রার্থীরা এ দিন মহকুমাশাসকের অফিসে মনোনয়ন জমা দিতে আসেন। সেখানে আগে থেকেই হাজির ছিলেন তৃণমূলের কর্মী, সমর্থকেরা। দু-পক্ষের হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।
- নন্দীগ্রাম -১ ব্লকের ভেকুটিয়া অঞ্চলের জেলেমারায় তৃণমূল কংগ্রেসের কর্মী ফড়িং দাস (৫১)-এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
- ৩ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়ার কথা ছিল আইএসএল-এর মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বি। আপাতত এই ডার্বি পিছিয়ে দেওয়া হলো। তবে ম্যাচটি হবে ১৭ তারিখ।

Be the first to comment