রোজদিন ডেস্ক : নির্বাচনী প্রচারে বাঁকুড়ার তালড্যাংরার জনসভা থেকে বিজেপি ও বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপি প্রার্থী শৌভিক পাত্রকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘আবর্জনা’ বলে আক্রমণ করেন। তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে প্রচারে এসে অভিষেক বলেন, আমরা যেসব পচা মাল ফেলে দিয়েছি, বিজেপি তাঁদের মাথার তুলে বসিয়েছে। এই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক সময় আমাদের দলের ছাত্র সংগঠনে ছিল। আমরা পরে সরিয়ে দিই। এখব বিজেপি তাঁকেই প্রার্থী করেছে। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে অভিষেক বলেন, গত ৫ বছরে বিজেপি আমাদের অধিকারের টাকা কেড়ে নিয়েছে। আবর্জনাটাকে তুলে এনে প্রার্থী করেছে। যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আছে। এরা নাকি শিক্ষক! অন্যদিকে চোর, চিটিংবাজ। ভালো লোকেরা বিজেপি করে না। আমরা যাদের বর্জন করেছি, ওরা তাদের গ্রহণ করেছি। তিনি আরও বলেন, আমাদের প্রার্থী ফাল্গুনী সিংহবাবুকে সবাই চেনেন, জানেন। তাঁর দক্ষতা, মানুষের পাশে থাকার মানসিকতা আপনারা দেখেছেন। তিনি ধাপে ধাপে সংগঠক থেকে ব্লক যুব তৃণমূল সভাপতি হয়েছেন। উপনির্বাচনে প্রার্থীও হয়েছেন। এবার জয় শুধু সময়ের অপেক্ষা। জয়ের পর তালডাংরার উন্নয়নের আশ্বাসও দেন অভিষেক।

তাঁর কথায়, তালডাংরার মানুষের দাবি মেনে শিলাবতীর নদীর উপর ব্রিজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হবে। চারটি ব্লকে যেখানে আমরা পিছিয়ে আছি, সেখানেও এবার তৃণমূলকে জেতাতে হবে। এবার তালডাংরায় একাধিক অভিযোগে অভিযুক্ত বিজেপি প্রার্থী শৌভিক পাত্র। তাঁর বিরুদ্ধে তৃণমূলের ফাল্গুনী সিংহবাবু। এদিনের সভা থেকে ফাল্গুনীর জয়ের টার্গেটও ঠিক করে দেন অভিষেক।

Be the first to comment