প্রয়াত নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী

Spread the love

রোজদিন ডেস্ক :
টলিপাড়ায় রাহুল অরুণোদয় ব্যানার্জির অকালমৃত্যুর রেশ না মিলোতেই মা দীপালি চক্রবর্তীকে হারালেন তাঁর তিন সুকন্যা সুদীপ্তা, বিদীপ্তা ও বিদিশা চক্রবর্তী। প্রতিভাময়ী এই তিন কন্যাই টলিপাড়ার অন্যতম সেরা অভিনেত্রী।
প্রয়াত নাট্যকার, অভিনেতা বিপ্লব কেতন চক্রবর্তীর আক্ষরিক অর্থেই সহধর্মিণী ছিলেন দীপালি চক্রবর্তী। নৃত্য শিল্পী মা তাঁর তিন কন্যাকেই সাংস্কৃতিক জগতে যুক্ত হওয়ার প্রেরণা, সহায়তা, সাহস সবই জুগিয়েছেন। তাঁদের পুরো পরিবারই রাজ্যের সংস্কৃতি, বিনোদন মহলে সুপরিচিত, জনপ্রিয় নাম।
সদ্য প্রয়াত রাহুল অরুণোদয় ব্যানার্জির অকাল প্রয়াণের তদন্তের দাবিতে সোচ্চার হন সুদীপ্তা, বিদীপ্তাও। এরই মাঝে মাতৃহারা হলেন তাঁরা।
সূত্রের খবর, মস্তিষ্কের রক্তক্ষরণে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন দীপালি চক্রবর্তী। আজ সকালে তিনি প্রয়াত হন। তাঁর প্রয়াণে শোকাহত বিনোদন মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*