রোজদিন ডেস্ক : এই রাজ্যে কয়লা চোরাচালান, দুর্নীতি ইত্যাদির তদন্তে এবার দিল্লি সহ ভিন রাজ্যে ভোট কুশলি আই প্যাক সংস্থায় তল্লাশি চালালো ইডি। সুত্রের খবর, দিল্লি, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে আই প্যাকের সঙ্গে যুক্ত পদস্থদের সংস্থায় এই অভিযান চলে।
এর মধ্যে আই প্যাকের-সহ প্রতিষ্ঠাতা ও অধিকর্তা ঋষি রাজ সিংও আছেন।
সম্প্রতি প্রতীক জৈন ও ঋষি রাজ সিং-কে তাঁদের বক্তব্য রেকর্ড করার জন্য ইডি তলব ও করেছিল।
পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর নির্বাচন থাকায় তাঁরা এখন এর থেকে রেহাই চেয়ে দিল্লি উচ্চ আদালতে আবেদন করেছেন।

Be the first to comment