রোজদিন ডেস্ক :
মালদায় নৈরাজ্যের ঘটনা বরদাস্ত করা যায় না বলে বিজেপি সাংসদ বাঁশুরী স্বরাজ বৃহস্পতিবার তোপ দাগেন। সংসদের জিরো আওয়ারে এই প্রসঙ্গ তুলে তিনি বলেন, যেভাবে মহিলা সহ বিচার বিভাগীয় আধিকারিকদের ওখানে আটকে রাখা হয়েছিল তা বরদাস্ত করা যায় না। তিনি কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রয়াত সুষমা স্বরাজের তরুণী আইনজীবী কন্যা বাঁশুরী এর জন্য টিএমসি-র দিকে অভিযোগের আঙুল তোলেন। বলেন, এসআইআর কোন রাজনৈতিক কর্মসূচি না, সাংবিধানিক প্রয়োজন।
উল্লেখ্য, মালদার কালিয়াচকের এই ঘটনা নিয়ে শীর্ষ আদালত তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এই ঘটনায় নির্বাচন কমিশন এনআইএ কে তদন্ত ভার দিয়েছে।

Be the first to comment