রোজদিন ডেস্ক :
বামফ্রন্ট দার্জিলিং পাহাড়ের কালিম্পং ও বীরভূমের লাভপুর কেন্দ্রর জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
দুই কেন্দ্রে সিপিএমের প্রার্থী হচ্ছেন যথাক্রমে রীতা থাপা ও মনসা হাঁসদা।
অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও আসানসোল দক্ষিণ কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সিপিএম নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে।
অমিত শাহ গত সপ্তাহে রাজ্যে এসে এসআইআর ও এনআরসি-র পার্থক্য নেই বলে মন্তব্য করেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে সিপিএম।
আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ধর্মীয় বিদ্বেষমুলক বক্তব্য রেখেছেন বলে অভিযোগ করেছে সিপিএম।

Be the first to comment