বাগডোগরা বিমানবন্দরে গ্রেফতার মালদহের অশান্তি কাণ্ডের মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম

Spread the love

রোজদিন ডেস্ক : মালদহের কালিয়াচকে বিচারকদের আটকে রেখে অবস্থান, বিক্ষোভের নামে অশান্তি পাকানোর ঘটনায় মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তাঁর খোঁজ চলছিল। অবশেষে বাগডোগরা এয়ারপোর্ট থেকে পেশায় আইনজীবী মোফাক্কেরুলকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে প্রশাসনের তরফে এই খবর জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন মোফাক্কেরুলের নামে বৃহস্পতিবারই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তারপর থেকে পুলিশ তাঁকে বিভিন্ন জায়গায় খুঁজেছে। বৃহস্পতিবার মোফাক্কেরুলকে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি। এরমধ্যেই ঘটনার সময় কালিয়াচকের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে মোফাক্কেরুলকে একটি গাড়ির ওপর চড়ে ভাষণ দিতে দেখা যায়। তাঁর ভাষণে ঘন ঘন হাততালি পড়তেও দেখা গিয়েছে।জানা গিয়েছে ইটাহারের পোরসা হাটখোলার বাসিন্দা বছর চল্লিশের মোফাক্কেরুল কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন। পরিবার নিয়ে আপাতত তিনি কলকাতারই বাসিন্দা। ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তিনি এআইএমআইএম-এ যোগ দেন। একুশের নির্বাচনে ইটাহারে এমআইএম প্রার্থী হিসাবে লড়াইও করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*