রোজদিন ডেস্ক :
উচ্চমাধ্যমিকে সেমিস্টার প্রথা বাতিলের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই দাবিতে ফের সরব হয়েছেন। জানান, এই প্রথা চালুর ফলে পড়ুয়াদের স্কুলে যাওয়া যেমন কমেছে, তেমনি বেড়েছে টিউশান নির্ভরতা। পাঠ্য বই ভাল ভাবে পড়ার উৎসাহ ও নেই তাদের।
কিংকর অধিকারী উচ্চমাধ্যমিকে আগের মত শিক্ষা ব্যবস্থা ফেরানোর দাবি করেছেন।
ডিএ প্রসঙ্গ : রাজ্য সরকার এপ্রিল মাস থেকে ডিএ দেওয়ার ঘোষণা করলেও এখন অবধি তা মেলেনি। এই ছাড়া সপ্তম বেতন কমিশন গঠন নিয়েও কোন বিজ্ঞপ্তি জারি না হওয়ায় ক্ষোভ ব্যক্ত করেছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই বিষয়ে হতাশা ব্যক্ত করেন। বলেন, তবে কি শুধু ভোটের কথা ভেবেই এই সব ঘোষণা করা হয়েছিল!

Be the first to comment