রোজদিন ডেস্ক :
আচমকাই খোঁজ মিলছে না টলিউডের নামী পরিচালক, চিত্র নাট্যকার উৎসব মুখার্জির। গতকাল ব্যাঙ্কে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। আর ফেরেননি। এতে উদ্বিগ্ন তাঁর স্ত্রী মৌপিয়া ব্যানার্জি। সমাজ মাধ্যমে এই কথা জানিয়ে নিখোঁজ স্বামীর উদ্দেশ্যে কাতর আবেদনও জানিয়েছেন তিনি, বলেছেন, এই পোস্ট পড়লে তিনি যেন অবশ্যই যোগাযোগ করেন।
পরিবার সূত্রের খবর, আনন্দপুরের বাসিন্দা উৎসব মুখার্জি গতকাল নিমতার একটি ব্যাঙ্কে টাকা তোলার জন্য গেছিলেন। আগে ওখানেই তিনি থাকতেন। নিজের ফোনও নিয়ে যাননি। বাবার ফোন নিয়ে গেছিলেন। গতকাল দুপুর আড়াইটের কিছু আগে স্ত্রীর সঙ্গে কথাও হয় তাঁর। এর পর আর যোগাযোগ করা যায় নি। বাড়িও ফেরেননি। সদ্য বিয়ে হয়েছে তাঁদের। উদ্বিগ্ন মৌপিয়া ব্যানার্জি আনন্দপুর থানায় স্বামীর কথা জানিয়েছেন। শেষবার বিধাননগর স্টেশনের কাছে তিনি ছিলেন বলে ফোন ট্র্যাক করে জানা যায়। পুলিশ সর্বতোভাবে তাঁর খোঁজ করছে।
এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে টলিউডেও।

Be the first to comment