আমজনতার জন্য কথা বলা ভুল? প্রশ্ন আপ নেতা সাংসদ রাঘব চাড্ডার

Spread the love

রোজদিন ডেস্ক : 
আমজনতার জন্য কথা বলা কি ভুল? প্রশ্ন তুললেন রাজ্যসভার উপ নেতা পদ থেকে সদ্য অপসারিত আপ সাংসদ রাঘব চাড্ডা। গতকালই এই পদ থেকে তাঁকে অপসারণ করে রাজ্য সভার সচিবালয়ে জানিয়েছে আপ নেতৃত্ব।
আচমকা এই কোপে বিস্মিত, ক্ষুব্ধ রাঘব চাড্ডা আজ সমাজ মাধ্যমে জানতে চান, সংসদে আমজনতার কথা বলা কি ভুল?
সাধারণ নাগরিকদের সমস্যা, অসুবিধা ইত্যাদি তিনি সংসদে তুলে ধরেন। রাঘব চাড্ডা বলেন, ভ্রমণকালীন খাবারের চড়া দাম, গিগ কর্মীদের সমস্যা, প্রিপেড মোবাইলের খরচ বৃদ্ধি, মধ্যবিত্তের ওপর কর চাপানো ইত্যাদি বিষয় তিনি তুলে ধরেছেন। এই সব বলা কি ভুল ছিল বলে তিনি জানতে চান। এই সব নিয়ে জনসমর্থন মেলায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, রাজ্যসভায় তরুণ সাংসদ রাঘব চাড্ডার এই সব বক্তব্যে জনমানসে সমর্থন পায়, তাঁর জনপ্রিয়তার পারদও উর্ধ্বমুখী। কেন তাঁকে আপ নেতৃত্ব এই গুরুত্বপূর্ণ পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছে, প্রকাশ্যে তার ব্যাখ্যা দেওয়া হয়নি। দলের অন্তর্দ্বন্দ্ব এর কারণ বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*