রোজদিন ডেস্ক :
নির্বাচন কমিশন তদন্ত ভার দেওয়ার পর আজই এনআইএ-র প্রতিনিধি দল কলকাতা এসেছেন। আই জি সোনিয়া সিং এর নেতৃত্বে তাঁরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন মালদার দিকে। যেখানে গত বুধবার দিনভর পথ অবরোধ সহ তুমুল বিক্ষোভ, অবস্থানে স্তব্ধ হয় স্বাভাবিক জনজীবন। কালিয়াচকে তিন মহিলা সহ সাত বিচার বিভাগীয় আধিকারিক গভীর রাত অবধি আটকে থাকেন। টানা কয়েক ঘন্টা আটক থাকার পর গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে। যা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সহ তিন বিচারপতির বেঞ্চ। এই ভয়ংকর ঘটনার তদন্তের ভার সিবিআই / এনআইকে দিতে বলেন। কাল রাতেই নির্বাচন কমিশন এনআইকে তদন্ত ভার দেয়। আজ সকালেই আই জি সোনিয়া সিং এর নেতৃত্বে এনআইএ-র দল কলকাতা এসেছেন।
২০০৩, সালের নাগাল্যান্ড ক্যাডারের আইপিএস সোনিয়া সিনহ ২০২৪ সাল থেকে এনআইএ-র আইজি পদে আছেন। বহু গুরুত্বপূর্ণ ঘটনা দক্ষতার সঙ্গে তদন্ত করেছেন। ইতিমধ্যে তাঁরা মালদা অভিমুখে রওনা দিয়েছেন।

Be the first to comment