রোজদিন ডেস্ক :
সিইও দফতরের সামনে গোলমালের দায়ে কলকাতা পুরসভার দুই টিএমসি পুর প্রতিনিধিকে তলব করলো পুলিশ। ৩২ ও ৩৬ নম্বর ওয়ার্ডের দুই পুর প্রতিনিধি শান্তিরঞ্জন কুন্ডু ও শচিন সিংহর বিরুদ্ধে আগেই এফআইআর দায়ের হয়, এবার হেয়ার স্ট্রীট থানায় তাঁদের হাজরা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহে সিইও দফতরের সামনে তুমুল বিক্ষোভে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পুরো এলাকা অবরুদ্ধ হয়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পুলিশের বারবার অনুরোধেও কোন কাজ হয়নি।
সিইও মনোজ আগরওয়াল সহ তাঁর কার্যালয়ের কর্মীদের কাজে বাধা দেওয়া, উস্কানিমূলক ধ্বনি দেওয়া ইত্যাদি অভিযোগ ওঠে।
সিইসি জ্ঞানেশ কুমার ও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বলে জানা যায়।
এই দুই পুর প্রতিনিধি ছাড়া আরও কয়েকজনের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে।

Be the first to comment