দিঘায় আত্মঘাতী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান!

Spread the love

রোজদিন ডেস্ক :
রাজ্যে বিধানসভা নির্বাচনের কাজে এসে অস্বাভাবিক মৃত্যু হোল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের।  আজ ভোরে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি করে তিনি আত্মঘাতী হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। কেন তিনি আত্মঘাতী হলেন, বা এর নেপথ্যে অন্য কোন কারণ আছে, তাঁর মানসিক অবস্থা কেমন ছিল ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা এলাকার দিঘা বিদ্যা ভবনে ছিলেন। এই ঘটনায় তাঁর সহকর্মীরা হতবাক, আচমকা এই মৃত্যুতে সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমেছে।
দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*