পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. হরিরামপুরের সভা থেকে মমতা বলেন, “মালদহের ঘটনায় এনআইএ আসার আগেই অভিযুক্তদের ধরেছে আমাদের সিআইডি।”
  2. মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভয় দেখাতে বলছে ২৫ দিন থাকব। তুমি ৩৬৫ দিন থাকো মোটা ভাই। তোমার মুখ লোক যত দেখবে, তত ভোট কাটবে। কারণ তোমার মুখে অত্যাচারের চিহ্ন, অশান্তি বাঁধানোর চিহ্ন।’
  3. তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বাংলার বদনাম করা। সংখ্যালঘুদের ক্ষেপিয়ে দিয়ে অশান্তি করার চেষ্টা করছে বিজেপি। চক্রান্ত করে সব অফিসারদের ট্রান্সফার করছে। অন্যান্য রাজ্যে ১০-১১ জনকে বদলি করছে। আর বাংলায় চারশোর উপর রদবদল হয়েছে।’
  4. বিচারকদের উপর হামলার ঘটনার তদন্তে মালদায় এনআইএ-র ডিআইজি-এর নেতৃত্বে ২৪ জনের টিম।
  5. ভোটের ফলপ্রকাশের পরেও রাজ্যে থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত কমিশনের।
  6. কালিয়াচক কাণ্ডে আদালতে রিপোর্ট জমা দিল পুলিশ। রিপোর্ট থেকে জানা গিয়েছে, বিডিও অফিস থেকে বেরোনোর পরই বিচারকদের কনভয়ে হামলা চালানো হয়। হামলা চালানো হয়েছে পুলিশ ও আধাসেনার ওপরেও।
  7. কালিয়াচকে বিচারকদের আটকে রাখা ও অশান্তির ঘটনায় সব মিলিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেন এডিজি উত্তরবঙ্গ।
  8. শুক্রবার দুপুরে কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের রিটার্নিং অফিসারদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।
  9. কালিয়াচক কাণ্ডে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল তাঁকে।
  10. শুক্রবার সকালে দিঘা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হলো এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বীরেন্দ্র সিং-কে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
  11. হরিহরপাড়া থানার আব্দুলপুর গ্রামের বাসিন্দা জিল্লার শেখ (৩০)-কে আগ্নেয়াস্ত্র সহ  গ্রেফতার করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
  12. আজ ফের ইডি দফতরে দেবাশিস কুমার। এই নিয়ে দুইবার তলব করা হয়েছে তাঁকে।
  13. রাজস্থানে কাজ করতে গিয়ে অ্যাসিড মেরে মালদার এক পরিযায়ী শ্রমিককে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
  14. হালিশহরের প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি সাংবাদিক বৈঠক করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন বলে জানিয়ে দিলেন।
  15. নদিয়া জেলার চাপড়া থানার হাঁটরা গ্রামের খোদেজা বিবি-র (৬০) ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় আতঙ্কে মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*