প্রথম পর্বের জন্য জমা পড়ল ৮৪৬টি মনোনয়ন

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের দুই পর্বের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া জোর কদমে চলছে। কমিশনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রথম পর্বে ১৫২টি কেন্দ্রের জন্য এখনও পর্যন্ত মোট ৮৪৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র পরীক্ষা ও প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। অন্যদিকে, দ্বিতীয় দফার ক্ষেত্রেও মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এই পর্বের ১৪২টি কেন্দ্রে এখনও পর্যন্ত ১৩২টি মনোনয়ন জমা পড়েছে। কমিশন এদিন ফের ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্পষ্ট করে দিয়েছে। কমিশনের ছ’টি মূল নির্দেশ হল, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা, ভোটারদের ভয়মুক্ত পরিবেশ দেওয়া, টাকা বা উপহার বিলি রোধ, ভুয়ো ভোটার ঠেকানো, বুথে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা,
এবং ভোটে কোনও বাহ্যিক প্রভাব বা বাধা রুখে দেওয়ার ব্যাপারে দৃঢ় মনোভাব দেখানো হয়েছে। একইসঙ্গে নির্বাচনীবিধি লঙ্ঘন রুখতে জোরদার করা হয়েছে নজরদারি ও তল্লাশি অভিযান। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নগদ টাকা ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলেই জানিয়েছে কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*