সিএপিএফ বিলের বিরোধিতায় রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক : ঝাড়খন্ডে আইইডি বিস্ফোরণে একটি পা হারিয়েছেন তিনি। সিআরপিএফ কম্যান্ডান্ট অজয় মালিক-কে দেখতে গিয়ে তাঁর অসমসাহসিকতা কে কুর্নিশ জানিয়েছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। সঙ্গে কেন্দ্রের সিএপিএফ বিলের তীব্র বিরোধিতা করেছেন।
এই বিলকে হাস্যকর, আধা সেনা বাহিনীর প্রতি অবিচার বলে মনে করেন তিনি। আজয় মালিক দেশের জন্য একটি পা হারিয়েছেন, পনেরো বছর নিষ্ঠার সঙ্গে কাজ করেও তাঁর পদোন্নতি হয় নি। কারণ এই বাহিনীর বড়, গুরুত্বপূর্ণ পদ সবই আইপিএস-দের জন্য সংরক্ষিত।
এর ফলে আধা সেনাদের মনোবল ভেঙে যায়, তাঁরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করেও উপযুক্ত মর্যাদা থেকে বঞ্চিত হন। রাহুল গান্ধী জানান, তাঁরা ক্ষমতায় এলে এই আইন তুলে নেবেন, দেশ, জাতি কে রক্ষার জন্য যে আধা সেনারা লড়েন, নিজেদের সংস্থার নেতৃত্বে তাঁরা কেন থাকবেন না বলে প্রশ্ন তোলেন তিনি।
এই বীরদের কুর্নিশ, সম্মান জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*