পুর নিয়োগ দুর্নীতি, দুই বিদায়ী মন্ত্রীকে তলব ইডি-র

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে নির্বাচনের আবহে পুরসভায় নিয়োগ দুর্নীতি তদন্তে ফের রাজ্যের দুই বিদায়ী মন্ত্রীকে তলব করলো ইডি।
সূত্রের খবর, আগামী ৬ এপ্রিল দমকল মন্ত্রী সুজিত বসু ও ৯ এপ্রিল খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে তলব করেছে ইডি।
অন্যদিকে আজ ও দীর্ঘক্ষণ ইডি দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় টিএমসি প্রার্থী দেবাশিস কুমার কে। তিনি এই নিয়ে আজ কিছু বলেননি, যা বলার দল বলবে বলে জানান।
এর আগে পুর নিয়োগ দুর্নীতি তদন্তে দুই মন্ত্রী সুজিত বসু, রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তাঁদের বাড়িতে তল্লাশিও হয়। এরপর দীর্ঘদিন চুপ থাকার পর নির্বাচনের মুখে তাঁদের এই ভাবে ইডি তলব করায় এর নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা আছে বলে মনে করে তৃণমূল।
দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নির্বাচন কমিশন, ইডি-কে দোসর করে এখানে জিততে চায় বিজেপি। তাদের এই চেষ্টা সফল হবে না। মানুষ এর জবাব দেবে।
৬ ও ৯ এপ্রিল দুই বিদায়ী মন্ত্রীরই বহু নির্বাচনী কর্মসূচি আছে, তাঁরা ইডি-র ডাকে যাবেন কিনা জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*