রোজদিন ডেস্ক : ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরামের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির বুধবার ক্লাব প্রাঙ্গণে। এদিন ক্লাবের সাধারণ সম্পাদক সুশান্ত দে (ঝন্টু) নিজের জন্মদিন উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেন। একের রক্তে অন্যের জীবন রক্তই হোক আত্মার বন্ধন এই মানসিকতা নিয়ে তিনি নিজেও রক্ত দিলেন জন্মদিনে। এদিন অনুষ্ঠানে তৃণমূলের একঝাঁক নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত সকলেই ফুলের তোড়া এবং কেক কেটে জন্মদিনে ঝন্টুবাবুকে শুভেচ্ছা জানান এছাড়া বহু নারী-পুরুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন।

অনুষ্ঠানে এদিন বাবুন ব্যানার্জি ঝন্টুবাবুকে মমতা ব্যানার্জি-র ছবি দেওয়া টিশার্ট নিজের হাতে পরিয়ে দিলেন এবং উপস্থিত সকলকে উপহার হিসেবে তুলে দিলেন এবং তিনি বলেন ঘরের মেয়ে দিদিকে সবাই ভালোবাসে তাই দিদির জয় হবেই। দিদি যেদিন নমিনেশন জমা দেবেন, এখানে ওইদিন দিদির জয়ের কামনায় বড় করে যজ্ঞ হবে। এদিন ক্লাবের সহসভাপতি কুনাল সাহা বলেন সাধারণত জন্মদিনে মানুষ উপহার পায়, আর ঝন্টুদা মানুষের মুখে হাসি ফোটাতে উপহার তুলে দিলেন রক্তদান করে। এছাড়া এদিন ঝন্টুবাবু বলেন জন্মদিনে আমার একমাত্র চাওয়া এই বাংলায় দিদির জয় হবেই। তাই নিজের টিশার্টে লিখে রাখলেন উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে।

Be the first to comment