- বহরমপুরে ২১ নম্বর ওয়ার্ডে অধীর চৌধুরীর ভোট প্রচারের সময় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার বলগোনা অঞ্চলের সেলেন্ডা গ্রামে বিজেপি নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
- স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বিএসএফের তৎপরতায় অবৈধ সীমান্ত পারাপারের পাশাপাশি অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা রুখে দিল জওয়ানরা। এক বাংলাদেশি মহিলা ও এক দালাল-সহ মোট তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
- পুলিশ কালিয়াচক মামলায় মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে।
- শুক্রবার রাতে কেরালার মালাপ্পুরম জেলায় চেল্লিথোডুরের কাছে ভান্দুরে ভোটের প্রচারের সময়ে কংগ্রেস নেতার কনভয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান থারুর।
- বিহারের পূর্ব চম্পারণ জেলায় চোলাই মদ খেয়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ ১৫ জন।
- উত্তরপ্রদেশের মিরাটে দেশি মদ খেয়ে তিন জনের মৃত্যু।
- মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত একই পরিবারের ৯ সদস্য।
- শুক্রবার ইরানের রেভেলিউশনারি গার্ড আকাশে চক্কর দেওয়া মার্কিন এফ-১৫ই কে গুলি করে নামায়। একজন পাইলটের খোঁজ মিললেও, অপর ক্রু সদস্য কোথায় রয়েছেন, তা নিয়ে সংশয় রয়েছে।
- এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান পাঠানো হয়েছিল ইরানে। সেটাও হামলার শিকার হয়েছে বলে খবর। যুদ্ধবিমানের পাইলট বিপদ বুঝে সমুদ্রে ঝাঁপ দেন। পরে তাঁকে উদ্ধার করা হয়।

Be the first to comment