নজরে কালিয়াচক কাণ্ড, আইনশৃঙ্খলা নিয়ে জেলাগুলিকে তৎপর থাকার কড়া নির্দেশ মুখ্যসচিবের

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদহের সাম্প্রতিক অশান্তির পর রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক প্রশাসন। নবান্ন থেকে সব জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়াল। সূত্রের খবর, বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনও অশান্তির ঘটনায় তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখা অগ্রাধিকার। তাই কোনও ধরনের বিশৃঙ্খলা বা উত্তেজনা দেখা দিলে দ্রুত হস্তক্ষেপ করতে হবে প্রশাসনকে। উল্লেখ্য, মালদহের ঘটনার পর পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। এরপরই রাজ্যে ফিরে জেলাগুলির সঙ্গে এই জরুরি বৈঠক করেন তিনি। প্রশাসনের লক্ষ্য, ভোটের আগে রাজ্য জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কোনওভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, তা নিশ্চিত করা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*