দক্ষিণ ভারতে সংসদে কোন আসন কমবে না : আশ্বাস প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
জনসংখ্যার ভিত্তিতে দক্ষিণ ভারতে সংসদে কোন আসন কমবে না। কেরালামে নির্বাচনী প্রচারে গিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথা জানান।
দক্ষিণ ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণের সাফল্য উল্লেখ করে তিনি বলেন, সংসদের আসন বৃদ্ধির ফলে দেশের সব রাজ্যই উপকৃত হবে।
সংসদ ও বিধানসভায় ৩৩% মহিলা সংরক্ষণ এর জন্য আইন সংশোধন হবে। এর জন্য আগামী ১৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল অবধি সংসদের অধিবেশন হবে।
লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বৃদ্ধি করে ৮১৬ করা হবে। দক্ষিণ ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকায় লোকসভায় আসন কমবে বলে গুজব ছড়ানো হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
কেরালাম, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, গোয়া, তেলেঙ্গানা ও অন্য যে সব রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্য পেয়েছে, তাদের সংসদে আসন কমার কোন সম্ভাবনাই নেই।
উল্লেখ্য, সংসদের আসন বৃদ্ধি হলে বিশেষভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলি অসুবিধায় পড়বে বলে বিশিষ্ট কংগ্রেস নেতা জয়রাম রমেশ সম্প্রতি উদ্বেগ ব্যক্ত করেন।
আজ প্রধানমন্ত্রী এই শঙ্কা নেই বলে জানান। বলেন, এনডিএ আমলে মহিলারা সব থেকে বেশি উপকৃত হয়েছেন। তাঁরা মহিলাদের উন্নয়ন,ক্ষমতায়নে কাজ করেন বলে দাবি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*