রোজদিন ডেস্ক : বিহারে বিষ মদ পান করে ৭ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে ৬ জন ইতিমধ্যেই চোখের দৃষ্টি হারিয়েছেন।
বিহারের পূর্ব চম্পারন জেলায় এই মর্মান্তিক ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ সূত্রে প্রকাশ, আজ সকালে লাল কিশোর রাই ও লাড্ডু শাহ চিকিৎসা চলাকালীন শেষ নিশ্বাস ফেলেন।
শুক্রবার তিন জন মারা গেছেন। এর আগের দিন আরও দুজন প্রাণ হারান।
মৃতদের অন্যতম পরীক্ষণ মাঝির আগামী ১৩ এপ্রিল বিয়ে। আপাতত তা স্থগিত রাখা হয়েছে। সূত্রের খবর, ৫০টি মদের স্যাচেট কিনে কয়েকজন তা পান করেন। গত দশ বছর ধরে বিহারে মদ নিষিদ্ধ। চোরা গোপ্তাভাবে তা বিক্রি হয়।
এই ঘটনায় তুরকৌলিয়ার এসএইচও-কে সাসপেন্ড করা হয়েছে। চৌকিদার গ্রেফতার হয়েছেন।

Be the first to comment