আরো ১২

Spread the love
  1. আজ রবিবার উত্তরবঙ্গের কোচবিহারে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পর এই প্রথম তাঁর রাজ্য সফর। কোচবিহার রাসমেলা ময়দানে তিনি বিজয় সংকল্প সভা করবেন। দুপুরে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তাঁর কোচবিহার যাওয়ার কথা।
  2. আজ পবিত্র ইস্টার উপলক্ষে সমাজ মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই পবিত্র দিনে সবার মঙ্গলও কামনা করেছেন নরেন্দ্র মোদি।
  3. আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন দুটি সভা। প্রথমটি সামশেরগঞ্জে এবং দ্বিতীয়টি রয়েছে জিয়াগঞ্জে। শেষে বহরমপুরে রোড শো।
  4. আজ শনিবার তিনটি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রায়না, গোসাবা ও সাতগাছিয়ায়।
  5. পবিত্র ইস্টার উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  6. ভবানীপুর শুভেন্দুর মনোনয়ন পেশের সময় গোলমালের জের, কলকাতার ৬টি থানার ওসি বদল করল কমিশন।
  7. কুখ্যাত দূষ্কৃতী সোনা পাপ্পুকে আড়াল করার চেষ্টা, সরানো হল কসবা থানার ওসিকে।
  8. বিজেপির প্রচারে আগ বাড়িয়ে সাহায্য, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে সরানো হল পানিহাটির এক সেক্টর অফিসারকে।
  9. অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কলকাতা পুলিশে লিখিত অভিযোগ জানাল আর্টিস্ট ফোরাম। তালসারি গিয়ে অভিযোগ দায়ের প্রিয়াঙ্কার।
  10. আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। উদ্বিগ্ন টলিপাড়া।
  11. জেলা সফরে আজ রবিবার তমলুকে কমিশনের সিইও মনোজ আগরওয়াল। দেখছেন প্রস্তুতি।
  12. ভোটের দিন সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে কর্মীদের সবেতন ছুটি দেওয়ার নির্দেশ কমিশনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*