রোজদিন ডেস্ক : রাহুল অরুণোদয় ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যু নিয়ে তালসারি থানায় অভিযোগ দায়ের করলেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। গতকাল মধ্যরাতে তিনি ধারাবাহিক সংস্থার প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তাঁর সঙ্গে প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন।
সূত্রের খবর, যে ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে গত রবিবার আচমকাই চিরদিনের জন্য চলে যেতে হয় এই প্রতিভাবান অভিনেতা লেখককে, তার প্রযোজক লীনা গাঙ্গুলি ও পরিচালক শৈবাল ব্যানার্জির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। রাহুলের মৃত্যুর পর এই নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এই প্রেক্ষিতে জোরালো হয় তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনার দাবি। শনিবার প্রিয়াঙ্কা সরকার কলকাতার রিজেন্ট পার্ক থানায় ও পরে গভীর রাতে তালসারি থানায় অভিযোগ দায়ের করেন।
টলিপাড়ায় গতকাল এই দাবিতে বিশাল মিছিলও হয়।
সমুদ্রে পড়ে যাওয়ার পর কেন দীর্ঘক্ষণ তাঁকে উদ্ধারের চেষ্টা হয়নি, কেনই বা সংশ্লিষ্ট এলাকার পুলিশ প্রশাসনের অনুমতি না নিয়ে শ্যুটিং হচ্ছিল ইত্যাদি নানা বিষয়ে প্রশ্ন উঠেছে, প্রয়াত অভিনেতার স্ত্রী, পরিবার, অনুগামীরা এই সব সত্য জানতে চান।

Be the first to comment