অসুস্থ চিত্র পরিচালক অগ্নিদেব চ্যাটার্জি

Spread the love

রোজদিন ডেস্ক : টলিপাড়ায় ফের দুশ্চিন্তার কালো মেঘ!! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিশিষ্ট চিত্র পরিচালক অগ্নিদেব চ্যাটার্জি। সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় তাঁর মাইল্ড স্ট্রোক হয়। প্রথমে প্রচন্ড মাথার যন্ত্রণা, এরপর বাঁ চোখে ঝাপসা দেখা, চলতে গিয়ে পা টলে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এখন চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। এর আগেও শারীরিক অসুস্থতার জন্য তিনি বেশ কিছুদিন কাজে বিরতি দিয়েছিলেন। সম্প্রতি চোর নামের একটি ছবি করেন।
নামী পরিচালকের অসুস্থ তার খবরে উদ্বিগ্ন টলিপাড়া। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সকলেই বার্তা দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*