রোজদিন ডেস্ক : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রার্থীপদ বাতিলের দাবিতে সোমবার নির্বাচন কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নির্বাচনী হলফনামায় মুখ্যমন্ত্রী তাঁর স্ত্রীর বিদেশের সম্পত্তির কোন উল্লেখ করেননি বলে তাদের অভিযোগ।
রবিবার ই কংগ্রেস মুখ্যমন্ত্রীর স্ত্রীর দুবাই, আমেরিকায় সম্পত্তি আছে বলে অভিযোগ করেছিল। সোমবার জালুকবাড়ি কেন্দ্রে মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী বিদিশা নেওগ কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই অভিযোগ জানান।
তিনি এই সব নিয়ে অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
এই বিষয়ে ই ডি তেও কংগ্রেস নালিশ জানিয়েছে।
রবিবারই কংগ্রেস নেতা পবন খেরা অভিযোগ করেন, হিমন্ত বিশ্ব শর্মা-র স্ত্রীর তিনটি দেশের পাসপোর্ট আছে।
কংগ্রেস নেতা গৌরব গগৈ তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা এই সব অভিযোগ অসত্য কিনা ভগবত গীতা ছুঁয়ে তা বলুন বলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছোঁড়েন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সব অভিযোগ অস্বীকার করে পালটা অভিযোগ করেন, কংগ্রেস পাকিস্তানের সমাজমাধ্যমে পাওয়া এই সব মিথ্যা অভিযোগ করছে।
যা মানতে রাজি না কংগ্রেস নেতৃত্ব। গৌরব গগৈ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পালটা বলেন, এই সবই সহজ প্রশ্ন, তাঁর স্ত্রীর দুবাই এর গোল্ডেন ভিসা আছে কি? সেখানে তাঁদের পরিবারের সদস্যদের সম্পত্তি আছে? বিদেশে তাঁদের কারও ব্যবসা আছে?
মুখ্যমন্ত্রী জানান, তাঁর স্ত্রী রিনিকি কংগ্রেসের এই সব অসত্য অভিযোগের বিরুদ্ধে পুলিশে নালিশ জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে আনা কংগ্রেসের এই সব অভিযোগ নিয়ে অসমের রাজনৈতিক বাতাবরণ এখন রীতিমত সরগরম।

Be the first to comment